BBC News, বাংলা - মূলপাতা

প্রধান খবর

  • পত্রিকা

    পত্রিকা: 'বাংলাদেশি তেলবাহী জাহাজে বাধা দেবে না ইরান'

    সংসদে ১৩৩টি অধ্যাদেশ তোলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ঢাকায় কার্গো জট ও জ্বালানি পরিবহন নিয়ে উদ্বেগ, হাদি হত্যাকাণ্ডে ভারতে গ্রেফতার দুই আসামিকে ফেরানো নিয়ে কূটনৈতিক উদ্যোগ- এসব খবর গুরুত্ব পেয়েছে পত্রিকায়।

  • ইসফাহান পারমাণবিক কেন্দ্রে হামলার পর ধোঁয়া

    'ইরানের ৬০ শতাংশ সমৃদ্ধ ২০০ কেজির বেশি ইউরেনিয়াম ইসফাহানে রয়েছে'

    ইরানের ৬০ শতাংশ সমৃদ্ধ ২০০ কেজির বেশি ইউরেনিয়াম ইসফাহানে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক আণবিক সংস্থা। শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় ভারতে গ্রেফতারকৃতদের সাথে কথা বলতে কনস্যুলার এক্সেস চেয়েছে বাংলাদেশ। অপরিশোধিত তেলের দাম ২০২২ সালের পর ব্যারেল প্রতি আবার ১০০ ডলার ছাড়িয়ে গেছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

  • যৌথ বাহিনীর সদস্যদের এভাবে এলাকায় প্রবেশ করতে দেখা যায়

    জঙ্গল সলিমপুরে প্রায় ৪ হাজার আর্মি, র‍্যাব ও পুলিশের অভিযান, কী জানা যাচ্ছে

    চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে গত ১৯শে জানুয়ারি অভিযান চালানোর সময় সন্ত্রাসী হামলায় একজন র‍্যাব কর্মকর্তা নিহত হন। মূলত ওই ঘটনার কারণেই মাদক, অস্ত্র ও নানা বাহিনীর জন্য আলোচিত হয়ে ওঠা জঙ্গল সলিমপুরে বড় ধরনের অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন।

  • ইরানের রাষ্ট্রীয় টিভিতে মোজতবা খামেনির এই ছবি প্রচার করা হয়েছে

    মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। তবে, ডোনাল্ড ট্রাম্প কিছুদিন ধরে বলে আসছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনে তিনি ভূমিকা রাখতে চান। সাথে এও বলেছিলেন যে, মোজতবা খামেনি নতুন নেতা হওয়া তার কাছে 'গ্রহণযোগ্য' নয়।

  • টি-২০ ক্রিকেট বিশ্বকাপ বিজয়ী ভারতীয় দলের সদস্যরা

    ভারতের তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয়ের পেছনে যে চার ফ্যাক্টর কাজ করেছে

    টি-২০ ক্রিকেটে এর আগে কোনও দল তিনটি বিশ্বকাপ জেতেনি, একই সাথে টানা দুই বিশ্বকাপও এই প্রথম কোনও দল জিতলো। এই প্রথম কোন স্বাগতিক দেশ জিতলো টি-২০ বিশ্বকাপের শিরোপা।

  • গত সোমবার তেহরানে বিস্ফোরণ দেখছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা

    যুদ্ধের এক সপ্তাহ পরে ইরানের বাসিন্দারা যেভাবে আছেন, যা বলছেন

    ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, পরে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ইরানের পাল্টা হামলার এক সপ্তাহ পার হয়ে গেছে। এখনো ইরানের উপর অব্যাহত হামলা চলছে। এমন পরিস্থিতিতে কঠোর শাসন ব্যবস্থার অধীনে থাকা দেশটির বাসিন্দারা কী বলছেন? তারা কীভাবে দেখছেন এই যুদ্ধকে?

  • আবিদা ইসলামকে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়

    হিথ্রো বিমানবন্দরে বাংলাদেশি হাইকমিশনারকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া ঘিরে আলোচনা

    হিথ্রো বিমানবন্দরে নেমে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আবিদা ইসলামকে প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাইকমিশনার আবিদা ইসলাম এবং পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগকৃত রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে ঢাকায় বদলি করা হয়েছে।

  • ইরানের বিস্ফোরণ

    নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করেছে ইরান, নয়দিনের যুদ্ধে নিহত সতেরোশো'র বেশি মানুষ

    ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ যখন দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে, তখন ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত করার কথা বলা হচ্ছে। নয়দিনের যুদ্ধে ইরান, লেবানন, ইসরায়েল, কুয়েত মিলিয়ে ১৭৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে শরিফ ওসমান হাদি হত্যায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের টাস্কফোর্স। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

  • রূহ আফজার অনেকগুলো বোতল একটি ভ্যানের ওপর সাজানো।

    রূহ আফজা- রমজানে জনপ্রিয় এক পানীয়ের এক শতাব্দীর ইতিহাস

    বাংলাদেশের বাইরে পাকিস্তান ও ভারতেও এটি রমজানের সময় বেশ প্রচলিত এক পানীয় যার চাহিদা বেড়ে যায় রমজান মাসে। ভারতবর্ষ বিভক্ত হওয়া থেকে শুরু করে একাধিক যুদ্ধের সাক্ষী হয়েছে ১২০ বছর বয়সি এই পানীয়টি।

বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!

নির্বাচিত খবর

বিবিসি বাংলা এখন ইন্সটাগ্রামেও!

সংসদ নির্বাচন ২০২৬

  • ভোট গণনা

    'হ্যাঁ' জয়ী হলেও ভিন্নমত থাকায় জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না

    জুলাই সনদের যে সব বিষয়ে নোট অব ডিসেন্ট নেই সে সব প্রশ্নে সংস্কারগুলো নিয়ে তেমন কোনো সংকট দেখছেন না সংবিধান বিশ্লেষকরা। তবে, সংসদের উচ্চকক্ষের গঠন নিয়ে এরই মধ্যে আলোচনা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে।

  • ভোট শেষে ফলাফল টানিয়ে দেওয়া হয় নির্বাচন কমিশনের সামনে স্থাপিত নোটিশ বোর্ডে

    গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?

    গণভোট ও সংসদ নির্বাচন এই দুই ভোটের গড় হারে এই পার্থক্য কেন সেটি নিয়ে নির্বাচন কমিশন একটি ব্যাখ্যা দিয়েছে শুক্রবার বিকেলে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুইটি আসনের জাতীয় নির্বাচনের ফলাফল স্থগিত থাকায় কম হয়েছে সংসদ ভোটের হার।

  • জামায়াত এবারই প্রথম সংসদের প্রধান বিরোধী দল হতে যাচ্ছে বাংলাদেশে

    এই নির্বাচন থেকে কী পেল জামায়াতে ইসলামী

    জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর কাছে অনেক কম আসন পেলেও প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। সবমিলিয়ে এই নির্বাচন থেকে দলটি আসলে কী পেল বা অর্জন করলো তা নিয়ে নানা বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে।

  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট গণনার প্রস্তুতি

    জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত চল্লিশ শতাংশ আসনে একাধিক অনিয়মের চিত্র দেখা গেছে বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

  • জিয়াউর রহমান, খালেদা জিয়া, এরশাদ, শেখ মুজিব ও শেখ হাসিনার কোলাজ ছবি

    জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে কবে কারা জয় পেয়েছিল? তারপর কী হয়েছিল?

    এতগুলো আসনে নিজেদের প্রতিনিধি থাকার ফলে সংসদে যেকোনো আইন প্রণয়ন সহজ হয়, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে পরিচিত সংবিধান পরিবর্তনের সুযোগ তৈরি হয়। কিন্তু অতীতে দেখা গেছে, এরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া জয় কখনও কখনও 'ফ্যাসিস্ট' শাসক তৈরিতে করার ক্ষেত্রেও ভূমিকা রাখে।

বাংলাদেশ

ভারত

ভিডিও

অন্যান্য খবর

পাঠকপ্রিয় খবর

অন্যান্য ভাষায় সংবাদ দেখুন